×

জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৭, ১২:০৯ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী শনিবার (২১ অক্টোরব)। এ উপলক্ষে গাজীপুর ক্যাম্পাসসহ সারাদেশের ২ হাজার ২৪৯টি অধিভুক্ত কলেজে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এ বছর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ২৫ বছর। বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপনের লক্ষ্যে আজ এবং ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠানমালা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- শনিবার সকাল ১০টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ২৪৯টি কলেজে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’-এ অভিন্ন ব্যানারে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের আনন্দ শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এ দিন সকাল ১০টায় রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে আনন্দ শোভাযাত্রায় যোগ দেবেন। ২৫ অক্টোবর বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওইদিন সকাল ১১টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সড়কে রজতজয়ন্তী শোভাযাত্রা, সাড়ে ১১টায় ডক্যুমেন্টারি প্রদর্শন, ১১টা ৪০ মিনিটে উদ্বোধনী দিবসের আলোচনা সভা ও বেলা ১ টায় স্মৃতিচারণ। ২৬ অক্টোবরের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সকাল ১০টা ৫ মিনিটে ডক্যুমেন্টারি প্রদর্শন, সোয়া ১০টায় আলোচনা সভা, বেলা আড়াইটায় স্মৃতিচারণ ও সাড়ে ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। ২৫ ও ২৬ অক্টোবরের কেন্দ্রীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App