×

জাতীয়

মিয়ানমার থেকে ছোঁড়া মর্টার শেল পড়ল বাংলাদেশ সীমান্তে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ০৬:৫২ পিএম

মিয়ানমার থেকে ছোঁড়া মর্টার শেল পড়ল বাংলাদেশ সীমান্তে

ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে ছোঁড়া দুটি মর্টারশেল বাংলাদেশের সীমান্তে এসেছে পড়েছে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি বা হতাহতের ঘটনাও ঘটেনি। বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনীর (বিজিবি) সদস্যরা মর্টারশেল দুটি ঘিরে রেখেছেন। সেগুলো নিস্ক্রিয় করার চেষ্টা চলছে।

রোববার (২৮ আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন ও ওই এলাকার বাসিন্দারা জানায়, সপ্তাহ দুয়েকের বেশি সময় ধরে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই লড়ছে। আজ সকাল থেকে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। দুপুরে সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়। এরপর বিকেলে বাংলাদেশের সীমান্তের মধ্যে মর্টার শেল পড়ার ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, বাংলাদেশে এসে পড়া মর্টারশেল দুটো বিস্ফোরিত হয়নি। আশপাশের লোকজনকেও সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

সীমান্তে নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মর্টারশেল দুটো নিস্ক্রিয় করার চেষ্টা চলছে। বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। নাইক্ষ্যংছড়ির ওই সীমান্তে নিরাপত্তার দায়িত্ব কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের। নানাভাবে চেষ্টা করেও এ বিষয়ে বিজিবির অধিনায়কের বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App