×

জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হলেন বেনজির আহমেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ০৯:২৫ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হলেন বেনজির আহমেদ

ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদকে। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালে স্বাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। এসময় সভাপতি করা হয় তাকে। এছাড়া আরও ৫টি সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।

পুনর্গঠিত কমিটিগুলো হচ্ছে- সংসদ কার্যউপদেষ্টা কমিটি, লাইব্রেরি কমিটি, পিটিশন কমিটি, কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বিধি অনুযায়ী কমিটিগুলোর মধ্যে প্রথম ৪টি কমিটি পুনর্গঠনের মনোনয়ন দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বাকি ২টি কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূর- ই-আলম চৌধুরী।

কমিটিগুলোর মধ্যে প্রথম ৪টি কমিটিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আর পদাধিকার বলে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে লাইব্রেরি কমিটির সভাপতি করা হয়েছে। ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে সরকারি দলের সদস্য বেনজির আহমেদকে নিয়োগ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান, নুর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, সারাদেশে ভারী বৃষ্টির আভাস

পাঁচ বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, সারাদেশে ভারী বৃষ্টির আভাস

স্থানীয় নির্বাচনের আইন-বিধি চূড়ান্তে আগামী সপ্তাহে কমিশন সভা ইসির

স্থানীয় নির্বাচনের আইন-বিধি চূড়ান্তে আগামী সপ্তাহে কমিশন সভা ইসির

সকালে মাঠে মানছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

সকালে মাঠে মানছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App