×

জাতীয়

টিপু-প্রীতি হত্যার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ১৭ অক্টোবর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ০১:২৯ পিএম

টিপু-প্রীতি হত্যার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ১৭ অক্টোবর

শাহজাহানপুরে গুলি করে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে নির্মমভাবে হত্যা করা হয়। ফাইল ছবি

রাজধানীর শাহজাহানপুরে গুলি করে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছানো হয়েছে। প্রতিবেদনের জন্য আগামী ১৭ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার (৩১ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ অক্টোবর নতুন দিন ধার্য করেন। আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম এ তথ্য জানান।

এরআগে, গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাজাহানপুর ইসলামী ব্যাংকের সামনে টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। গুলিতে টিপু, তার গাড়িচালক মুন্না ও রিকশা আরোহী রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী প্রীতি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় টিপু ও প্রীতির মৃত্যু হয়।

পরদিন শুক্রবার নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। মামলা নাম্বার ১৮(৩)২২। অভিযোগে তিনি কারো নাম উল্লেখ না করে অজ্ঞতানামা আসামি হিসেবে মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App