×

জাতীয়

হাজারিবাগের বটতলা বস্তিতে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ০৬:৪৯ পিএম

হাজারিবাগের বটতলা বস্তিতে আগুন

হাজারিবাগের বটতলা বস্তিতে আগুন। ফাইল ছবি

হাজারিবাগের বটতলা বস্তিতে আগুন

হাজারীবাগের বটতলা বাজার এলাকার একটি বস্তিতে আগুন লাগে। ছবি: ভোরের কাগজ

রাজধানীর হাজারীবাগের বটতলা বাজার এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

আজ বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, হাজারীবাগের বটতলা বাজার এলাকার বস্তিতে আগুন লেগেছে।এরইমধ্যে ১৫ থেকে ১৬টি ছোট ছোট ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে আরো ৫টি ইউনিট বাড়ানো হয়। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় সদরদপ্তর থেকে আরো ৩টি ইউনিট পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App