×

জাতীয়

সার্কভূক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ঘাটতি ১১.৯৮৬ মিলিয়ন ডলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩১ পিএম

সার্কভূক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ঘাটতি ১১.৯৮৬ মিলিয়ন ডলার

২০২১-২২ অর্থ বছরে সার্কভূক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ ১১ হাজার ৯৮৬ দশমিক ৯৮ মিলিয়ন ডলার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে মোহাম্মদ এবাদুল করিমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তার দেয়া তথ্যানুযায়ী এই সময়ের মধ্যে দেশ থেকে রপ্তানি করা হয়েছে ২ হাজার ২৪৬ দশমিক ৪২ মিলিয়ন ডলার এবং আমদানির পরিমাণ ১৪ হাজার ২৩৩ দশমিক ৪০ মিলিয়ন ডলার।

এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ২০২১-২২ অর্থ বছরে বাংলাদেশ থেকে হিমায়িত চিংড়ি রপ্তানি করে ৪০৭ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।

৬৭ লাখ মেট্রিক টন গম আমদানি

বিগত ২০২১-২২ অর্থ বছরে বিদেশ থেকে ৬৭ লাখ ২ হাজার ৬৮৮ দশমিক ৫ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তার দেয়া তথ্যমতে, একই সময়ে চাল আমদানি করা হয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ১৪৫ দশমিক ৮ মেট্রিক টন। ভোজ্য তেল আমদানি করা হয়েছে ১৯ লাখ ৯৫ হাজার ৫৩৯ দশমিক ৮ মেট্রিক টন, তৈল বীজ ২৭ লাখ ৭৭ হাজার ৪৬৮ দশমিক ৮ মেট্রিক টন, চিনি ২৭ লাখ ৮ হাজার ৪৯ দশমিক ৮ মেট্রিক টন, মসলা ৩ লাখ ৬৩ হাজার ১০৭ দশমিক ৫ মেট্রিক টন, ডাল ১২ লাখ ৪৮ হাজার ৩৯২ দশমিক ৭ মেট্রিক টন, ফলমুল ১২ লাখ ৩৬ হাজার ১৩১ দশমিক ৪ মেট্রিক টন, দুগ্ধজাতপণ্য ১ লাখ ৫৬ হাজার ২৪৬ দশমিক ২ মেট্রিক টন, পেয়াজ ৬ লাখ ৯৯ হাজার ১২৯ দশমিক ৩ মেট্রিক টন এবং রসুন আমদানী করা হয়েছে ৫৪ হাজার ২৩৭ দশমিক ৬ মেট্রিক টন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App