×

জাতীয়

চা শ্রমিকদের ঘর করে দেবেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪০ পিএম

চা শ্রমিকদের ঘর করে দেবেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ আশ্বাস দেন তিনি।

বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজারের পাত্রখোলা চা বাগানের শ্রমিকদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় তাকে স্বাগত জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, মৌলভীবাজার আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধরা।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে টানা ২০ দিন কর্মবিরতি পালন করেন চা-শ্রমিকরা। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১৭০ টাকা মজুরিতে কাজে ফেরেন তারা।

দৈনিক মজুরি বাড়ানোর দাবিতে গত ৯ আগস্ট থেকে আন্দোলন করে আসছিলেন দেশের ২৪১টি চা বাগানের সোয়া লাখ শ্রমিক। প্রথম চারদিন শ্রমিকরা প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এরপর ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেন তারা।

এরপর ২৭ আগস্ট গণভবনে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকের পর নতুন মজুরির ঘোষণা আসে। এরপর শ্রমিকরা নিজ নিজ বাগানে কাজে ফেরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী

নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী

আসামের বন্যায় মৃত্যু বেড়ে ৬১

আসামের বন্যায় মৃত্যু বেড়ে ৬১

ইয়েমেনে হামলার পর সৌদিতে জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে হামলার পর সৌদিতে জরুরি সতর্কতা জারি

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App