×

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৫ পিএম

বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। ছবি: ভোরের কাগজ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি। এরপর তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি শ্রদ্ধা জানান। এসময় গোপালগঞ্জ এবং পাবনার বেড়া ও সাথীয়া উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটি ছিল বাঙালি জাতিকে হত্যা করার সামিল। এ হত্যাকাণ্ডটি ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে বিনাশ করার লক্ষ্যে। বাংলাদেশে এখনো ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রকে মোকাবিলা করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল বাঙালিকে একত্রিত হবার আহ্বান জানান তিনি।

ডেপুটি স্পিকার আরও বলেন, সরকারি দল, বিরোধী দলসহ সকল দলের সংসদ সদস্যরা মন খুলে কথা বলছেন। দেশের সংবিধান দিয়েছেন বঙ্গবন্ধু। সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী সংসদ সদস্যদের পরিচালনা করা আমাদের দায়িত্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App