×

জাতীয়

ভুলবশত মর্টারশেল পড়েছে, জানিয়েছে মিয়ানমার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩০ পিএম

ভুলবশত মর্টারশেল পড়েছে, জানিয়েছে মিয়ানমার

বান্দরবানের সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল পড়ার বিষয়টি ভুলবশত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে।

রবিবার (৪ সেপ্টেম্বর) মর্টারশেল পড়ার বিষয়ে রাষ্ট্রদূতকে তলবের পর তিনি এমনটাই বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

গত ২৮ আগস্ট দুপুরের পর বান্দরবানের তমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টারশেল পড়ে থাকতে দেখা যায়। তবে এতে হতাহতের ঘটনা না হলেও ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনার পর ২৯ আগস্ট বিকেলে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে নোট ভারবালের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। সেইসঙ্গে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য সতর্ক করা হয়।

গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে আবারও মিয়ানমারের দুটি যুদ্ধবিমান ও ফাইটিং হেলিকপ্টার থেকে ছোড়া গোলা বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়ার খবর পাওয়া যায়। তবে গোলা দুটি অবিস্ফোরিত থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

মর্টার শেলের পর মিয়ানমারের গোলাবর্ষণের ঘটনায় ফের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে ফের তলব করা হয়। তলবে হাজির হয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মর্টার সেল পড়ার ঘটনায় রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করে দেয়া হয়েছে। উস্কানি হয়, মর্টার শেল পড়ার বিষয়টি ভুলবশত হয়েছে বলে তলবে দেশটির রাষ্ট্রদূত জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App