×

জাতীয়

আবারও সুপ্রিম কোর্ট বারের নেতৃত্বে জয়নুল-খোকন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০১৮, ১০:২০ এএম

আবারও সুপ্রিম কোর্ট বারের নেতৃত্বে জয়নুল-খোকন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নেতা বেছে নেয়ার নির্বাচনে সম্পাদকসহ দশটি পদে জয় পেয়েছেন বিএনপিজোট সমর্থিত আইনজীবীরা। অন্যদিকে ৪টি পদে জয় পেয়েছেন সরকার সমর্থক আইনজীবীরা। দু’দিনব্যাপী ভোটগ্রহণের পর বৃহস্পতিবার (২২ মার্চ) রাতভর গণনা শেষে শুক্রবার (২৩ মার্চ) সকালে এ ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা যায়, সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের (নীল প্যানেল) প্রার্থী ও সমিতির বর্তমান সভাপতি জয়নুল আবেদীন ২৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি একইসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যানও। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুন পেয়েছেন ২৩১৫ ভোট। সম্পাদক পদে নীল প্যানেলের প্রার্থী, সমিতির বর্তমান সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ২ হাজার ৬১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের প্রার্থী শেখ মোহাম্মদ মোরশেদ পেয়েছেন ২ হাজার ১৭৫ ভোট। বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি ড. মো. গোলাম রহমান ভুইয়া ও এম গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহ-সম্পাদক কাজী জয়নুল আবেদীন এবং সদস্য পদে মাহফুজ বিন ইউসুফ, সাইফুর আলম মাহমুদ, মো. আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহেদী হাসান। সরকার সমর্থিত সাদা প্যানেল থেকে নির্বাচিতরা হলেন, সহ-সম্পাদক পদে মোহাম্মদ আবদুর রাজ্জাক রাজু এবং সদস্য পদে ব্যারিস্টার আশরাফুল হাদী, শাহানা পারভীন ও শেখ মোহাম্মদ মাজু মিয়া। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে বুধ ও বৃহস্পতিবার (২১ ও ২২ মার্চ) দু’দিনব্যাপী সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। নির্বাচনের সাব-কমিটি জানায়, নির্বাচনে মোট ৪ হাজার ৮৬৫ ভোট পড়েছে। যদিও মোট ভোটার ছিলেন ৬১৫২ জন। নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App