×

জাতীয়

রংপুরে বাস দুর্ঘটনায় নিহত ৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৫ এএম

রংপুরে বাস দুর্ঘটনায় নিহত ৯

রবিবার রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুটি বাসের সংঘর্ষের পর হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুটি বাসের সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭০ জন আহত হয়েছেন।

রবিবার (৪ সেপ্টেম্বর) রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে হতাহতের ঘটনা ঘটে।

রাতে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। সূত্র জানায়, বৃষ্টির কারণে এ কাজে ব্যাঘাত ঘটেছে। রাত তিনটার পর উদ্ধার তৎপরতা শেষ হয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App