×

জাতীয়

যাত্রাবাড়ীতে সিএনজির ধাক্কায় নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৭ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় আসলাম হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সোয়া একটায় তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান বলেন, সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয় তাকে। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার নাম পরিচয় জানা গেছে। ইম্পেরিয়াল আইডিয়াল স্কুলের কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন তিনি। থাকতেন সাদ্দাম মার্কেট এলাকায়। তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।

নূর আলম নামে এক পথচারী বলেন, তিনি রাস্তার পাশে বসে চা খাচ্ছিলেন। এমন সময় দেখেন রাস্তার পার হওয়ার সময় নারায়ণগঞ্জগামী একটি অটোরিকশা ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে অটোরিকশাটিও উল্টে যায়। সঙ্গে সঙ্গে তারা উদ্ধার করে প্রথমে পুলিশের খবর দেন। এরপর পুলিশের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App