×

জাতীয়

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩১৩ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৯ পিএম

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এই সময় নতুন করে ৩১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৯৭ জন। ২৪ ঘন্টায় রাজধানীসহ ঢাকা জেলায় তিন হাজার ৪৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৪৫ জন। শনাক্তের হার সাত দশমিক ০৪ শতাংশ।

গতকাল করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। শনাক্তের হার ছিল ছয় দশমিক ৯৯ শতাংশ।

দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৯ জন। মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ১৪৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৩ হাজার ৪০৭ জন।

এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App