×

জাতীয়

ভারত ও বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর সৌজন্য বৈঠক অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৪ পিএম

ভারত ও বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর সৌজন্য বৈঠক অনুষ্ঠিত

ভারত ও বাংলাদেশের দুই স্বাস্থ্যমন্ত্রী। ছবি : বাসস

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ভারতের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. ভারতী প্রভীন পাওয়ারের একটি সৌজন্য দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভুটানের পারোতে স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় হোটেল লা মেরিডিয়ানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর বাসসের।

বৈঠকে উভয় দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে করণীয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য আলাপ-আলোচনা হয়। অলটারনেটিভ মেডিসিন, যৌথ গবেষণা ও প্রশিক্ষণ সহযোগিতা, তথ্য বিনিময়, ভ্যাকসিন উৎপাদন, ওষুধ উৎপাদন, ট্রেডিশনাল মেডিসিন, চিকিৎসা সরঞ্জাম উৎপাদন, ল্যাব ইকুইপমেন্ট, যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলে যৌথ প্রচেষ্টা, মেডিকেল ভ্রমণে সমঝোতা স্মারক, ফার্মাসিউটিক্যালস সেক্টরের উন্নয়ন, ডিজিটাল হেলথ সার্ভিসেস, প্রভৃতি বিষয় নিয়ে পারস্পরিক সহযোগিতা ও যৌথভাবে কাজ করার জন্য মত বিনিময় হয়।

এ ছাড়া ম্যালেরিয়া শূন্য ঘোষণার জন্য ক্রস বর্ডার সহযোগিতা নিয়েও আলোচনা হয় বৈঠকে।

বৈঠকে করোনাকালীন বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশের প্রতি সহযোগিতায় এগিয়ে আসার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের নিজস্ব কারখানায় ভ্যাকসিন, ওষুধ উৎপাদনসহ অন্যান্য স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভারত সরকারের বিশেষ সহযোগিতার কথা তুলে ধরলে ভারতীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সে ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন।

করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে এ সময় ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App