×

জাতীয়

নৌভ্রমণে লঞ্চ থেকে মাদক উদ্ধার: একজনের যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৪ পিএম

নৌভ্রমণে লঞ্চ থেকে মাদক উদ্ধার: একজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামুড়া ঘাটস্থ বুড়িগঙ্গা নদীর তীর থেকে নৌভ্রমনের লঞ্চ থেকে মাদক উদ্ধারের ঘটনায় আব্দুল মালেক নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামি মালেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদাণ্ডাদেশ দেয়া হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) ঢাকার পরিবেশ আপীল আদালত (বিশেষ দায়রা আদালত) এর বিচারক এস. এম. এরশাদুল আলম এ রায় ঘোষণা করেন।

অন্যদিকে এ মামলায় আরো ১৫ আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আসামিরা হলেন-শাহ আলম, নাইম, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল, সোহেল বেপারী, আহম্মদ হোসেন, তরিকুল ইসলাম, আব্দুস সালাম, সেলিম, এলেম হোসেন, কবির হোসেন, চান মিয়া, রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরো তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

২০১২ সালের ১৩ জুলাই পুলিশ সংবাদ পায়, ৪০০ জন লোক খোলামুড়া ঘাটস্থ বুড়িগঙ্গা নদীর তীর থেকে লঞ্চযোগে নদীপথে নৌভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার আয়োজন করেছে। আয়োজকদের মধ্যে কিছু লোক আনন্দ উল্লাসের জন্য বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সঙ্গে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে। যার কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৪৪ ক্যান বিয়ার, দেশি ও বিদেশি মদ, ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানার সাব-ইন্সপেক্টর গালিবুল ইসলাম মামলাটি দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হটাৎ বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, যা জানা গেল

হটাৎ বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, যা জানা গেল

সেই এনসিপি নেতার ফেসবুক স্টোরিতে ফের আগ্নেয়াস্ত্র প্রদর্শন

সেই এনসিপি নেতার ফেসবুক স্টোরিতে ফের আগ্নেয়াস্ত্র প্রদর্শন

গিলের বিশ্বরেকর্ড ভেঙে ব্রুকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

গিলের বিশ্বরেকর্ড ভেঙে ব্রুকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার

ঢাকা-বরিশাল-ঢাকা স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App