×

জাতীয়

দমন-পীড়ন করে গদি রক্ষা করা যাবে না: বাম জোট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:১১ পিএম

দমন-পীড়ন করে গদি রক্ষা করা যাবে না: বাম জোট

বুধবার পুরানা পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ। ছবি: ভোরের কাগজ।

দমন-পীড়ন, হামলা-মামলা, গুম-খুনসহ রাষ্ট্রীয় সন্ত্রাস করে গদি রক্ষা করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় পুরানা পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে বাম নেতারা এ হুঁশিয়ারি দেন।

বাম গণতান্ত্রিক জোট-এর সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ-এর সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, বাসদ, মার্কসবাদী’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলনের আবুল আলী। সভা পরিচালনা করেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ।

সভায় বক্তারা বলেন, সরকার মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। জ্বালানি তেল, সার ও নিত্যপণ্যসহ যাতায়াত ভাড়া বৃদ্ধি, ঔষধসহ যাবতীয় পণ্যের মূল্য বাড়িয়ে চলেছে। এর বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নামলে পুলিশ, সরকারি দলের সন্ত্রাসীরা প্রকাশ্যে হামলা চালাচ্ছে, গুলি করছে। এর মধ্য দিয়ে সারাদেশে ভয়ের রাজত্ব করে আবারও বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাইছে সরকার।

নেতারা, সরকারের এ ধরণের আচরণের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, ভারত সফরে বাংলাদেশের প্রাপ্তির থেকে শাসকরা আগামী দিনে ক্ষমতায় আসার জন্য ওই দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসার সুবিধা দিতে ব্যস্ত। হা-হুতাশ না করে মানুষকে তার নিজের স্বার্থে মাঠে নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা, রামপাল বিদ্যুৎকেন্দ্র ভারতে উদ্বোধনের সমালোচনা করে বলেন, অপ্রয়োজনীয় এবং সুন্দরবন ধ্বংসকারী এই প্রকল্পের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। কোনো মতে পরিবেশ ও ফসলি জমি ধ্বংস করে পলি ফেলা যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App