×

জাতীয়

বিএনপির তিন কর্মী নিহতের ঘটনায় যুক্তরাজ্য হাইকমিশনারের উদ্বেগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৭ পিএম

বিএনপির তিন কর্মী নিহতের ঘটনায় যুক্তরাজ্য হাইকমিশনারের উদ্বেগ

যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে দেখা করেন বিএনপি নেতারা। ছবি: ভোরের কাগজ

ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে বিএনপির তিনকর্মী নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হাইকমিশনার তার বাসায় বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। পরে এক টুইট বার্তায় তিনি এই উদ্বেগের কথা জানান।

বিএনপি নেতারা বলেন, দেশব্যাপী চলমান বিক্ষোভ কর্মসূচিতে ক্ষমতাসীনদের হামলা এবং পুলিশের গুলিতে তিন নেতাকে নিহত হওয়ার ঘটনার সার্বিক চিত্র রবার্ট ডিকসনকে জানান তারা।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বৈদেশিক সম্পর্ক বিষয় কমিটির সদস্য তাবিথ আউয়াল।

জানা গেছে, ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপি নেতারা দেশের বিভিন্ন জায়গায় দলের কর্মসূচিতে হামলার বিষয়টি তুলে ধরেন। বৈঠকে উপস্থিত এক নেতা একথা জানান।

ওই বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপি নেতারা ইকমিশনারকে জানিয়েছেন, বিএনপি জনসম্পৃক্ততামূলক ইস্যুতে কর্মসূচি পালন করছে। কিন্তু সরকারি দল ও পুলিশ এসব কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা চালাচ্ছে।

বৈঠক শেষে যুক্তরাজ্য হাইকমিশন তাদের এক ফেসবুক বার্তায় ও রবার্ট ডিকসন তার টুইট বার্তায় জানান, সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে তারা আলোচনা করেছেন। যুক্তরাজ্য রাজনৈতিক দল ও আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতায় বিশেষ করে ভোলা ও নারায়ণগঞ্জে তিন বিএনপি কর্মী নিহত হওয়ার ঘটনায় খুবই উদ্বিগ্ন।

ডিকসন রাজনৈতিক দলগুলোকে সংযত থাকার এবং সহিংসতার বদলে সংলাপকে বেছে নেওয়ার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App