×

জাতীয়

কেরানীগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ ছয়জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৩১ এএম

কেরানীগঞ্জের জিঞ্জিরায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরিত হওয়া আগুনে একই পরিবারের ছয়জনই মারা গেলেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সর্বশেষ বেঁচে থাকা ইয়াছিনও (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সকাল পৌনে সাতটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইয়াছিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, ইয়াছিনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর পাঁচটার দিকে কেরানীগঞ্জ জিঞ্জিরা মান্দাইল মন্দিরের সামনের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। সেদিন মঙ্গলবার দুপুরে ৬০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় মরিয়ম (৪)। এরপর শুক্রবার বেলা তিনটার দিকে শাহাদত (২০), সন্ধ্যা সাড়ে ছয়টায় বেগম (৬০) এবং সোমবার ভোরে মারা যান ইদুনী ওরফে পান্না বেগম (৫০), একই দিন রাতে মারা যায় সোনিয়া আক্তার (২৪)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App