×

জাতীয়

পার্সেল প্রতারণা করে কুলি থেকে কোটিপতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৫ পিএম

পার্সেল প্রতারণা করে কুলি থেকে কোটিপতি

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পার্সেল প্রতারক চক্রের হোতা বিপ্লব লস্করসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্ব করে উপহার পাঠানোর কথা বলে ফাঁদে ফেলতেন চক্রটির সদস্যরা।

গ্রেপ্তার হওয়া চক্রের বাংলাদেশি সদস্যরা হলেন, সুমন হোসেন ওরফে ইমরান (৩১), মোহসিন হোসেন ওরফে শাওন (৩০), ইমরান হাসান ওরফে ইকবাল (৩০), নাজমুল হক রনি (৩০) ও মোসা. নুসরাত জাহান (২৪)। এ চক্রের বিদেশি সদস্যরা হলেন, নাইজেরিয়ার চিডি (৪০), ইমানুয়েল (২৬) ও জন (৩১), অ্যাঙ্গোলার উইলসন ডে কনসিকাউ (৩৫) এবং ক্যামেরুনের গুলগ্নি পাপিনিক (৩২)।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগাজিন, ২৮টি মোবাইল ফোন, একটি কম্পিউটার, ৪৯১টি এটিএম কার্ড, ২৬টি চেকবই, তিনটি ওয়্যারলেস পকেট রাউটার, একটি প্রাইভেট কার, সাড়ে তিন লাখ জাল টাকা, ১১ লাখ ৩৫ হাজার টাকা এবং ২৬৩টি সিম কার্ড জব্দ করা হয়। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, এই চক্রের হোতা বিপ্লব লস্কর (৩৪) কয়েক বছর আগেও কুলি ছিলেন। পার্সেল প্রতারণার মাধ্যমে বর্তমানে তিনি কোটিপতি হয়েছেন। রাজধানীতে তার একাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে। গ্রেপ্তার এড়াতে সব সময় নেটওয়ার্ক জ্যামার ব্যবহার করতেন তিনি। দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, মানি লন্ডারিংসহ শতাধিক মামলা রয়েছে। এসব মামলায় একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন বিপ্লব।

ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে টার্গেট করা ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করতেন তারা। এক পর্যায়ে দামি উপহার, স্বর্ণ, মূল্যবান পাথর, হীরা, বৈদেশিক মুদ্রা, ডলার, ইউরো পাঠানোর কথা বলে ফাঁদে ফেলতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App