×

জাতীয়

নৌপথে ঢাকার চারদিকে স্পিডবোট চালু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৭ পিএম

নৌপথে ঢাকার চারদিকে স্পিডবোট চালু

টঙ্গী নদীবন্দর-ঢাকা বৃত্তাকার নৌপথে স্পিডবোট চালু।

নৌপথে ঢাকার চারদিকে স্পিডবোট চালু

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঢাকা বৃত্তাকার নৌপথে স্পিডবোটের এ সার্ভিসের উদ্বোধন করেন।

এঁকেবেঁকে চলা নদীর টলমলে পানির মাঝে ছুটে চলছে স্পিডবোট। এ যেন নতুন এক ঢাকা। এবার পাঁচটি দ্রুতগামী স্পিডবোট দিয়ে টঙ্গী নদী বন্দর হতে ঢাকার বৃত্তাকার নৌপথে স্পিডবোট সার্ভিস চালু করেছে সরকার।

শনিবার (১০ সেপ্টেম্বর) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ঢাকা বৃত্তাকার নৌপথে স্পিডবোট এ সার্ভিসের উদ্বোধন করেন।

বেসরকারি উদ্যোগে প্রথম পর্যায়ে টঙ্গী-আব্দুল্লাহপুর-কড্ডা এবং টঙ্গী-আব্দুল্লাহপুর (গাজীপুর)-উলুখুল (কালীগঞ্জ) এ দু্ইটি রুটে স্পিডবোট চলাচল করবে। টঙ্গী-আব্দুল্লাহপুর-কড্ডা রুটে ভাড়া লাগবে ১৫০ টাকা। এতে সময় লাগবে ২৫ মিনিট। টঙ্গী-আব্দুল্লাহপুর (গাজীপুর)-উলুখুল (কালীগঞ্জ) রুটে ভাড়া লাগবে ১২০ টাকা। এতে সময় লাগবে ১৯ মিনিট। পর্যায়ক্রমে যাত্রী চাহিদার আলোকে কড্ডা-গাবতলী এবং গাবতলী-সদরঘাট এ দুইটি নৌরুটে স্পিডবোট চালু করা হবে।

ঢাকা শহরের চারিদিকে বৃত্তাকার নৌপথ চালু করে সড়কপথে যানবাহনের চাপ কমানো এবং নৌপথে সাশ্রয়ী দামে যাত্রী ও মালামাল পরিবহন ব্যবস্থা চালু করার লক্ষ্যে কয়েকটি ধাপে ঢাকার চারটি নদীর ১১০ কিলোমিটারে নৌপথে নৌযান পরিচালনার পদক্ষেপ নেওয়া হয়।

বিআইডব্লিউটিএ কর্তৃক বৃত্তাকার নৌপথের নদী খননসহ নয়টি ল্যান্ডিং স্টেশন নির্মাণের মাধ্যমে নৌপথটি চালু করা হয়।

[caption id="attachment_367215" align="aligncenter" width="865"] নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঢাকা বৃত্তাকার নৌপথে স্পিডবোটের এ সার্ভিসের উদ্বোধন করেন।[/caption]

বর্তমানে উক্ত নৌপথে মালামাল পরিবহন ব্যবস্থায় গুরুত্ব পেলেও লো-হাইটের ব্রিজ, অতিরিক্ত সময় এবং যাত্রীবান্ধব পরিবেশের অভাবে সাশ্রয়ীমূল্যে পরিবহন ব্যবস্থা যাত্রীবান্ধব করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে বিআইডব্লিউটিসি কর্তৃক ওয়াটার বাস চালু করা হলেও বিভিন্ন কারণে তা বর্তমানে বন্ধ রয়েছে।

বর্তমানে টঙ্গী নদীবন্দর হতে বৃত্তাকার নৌপথে যাত্রী চাহিদা বৃদ্ধি পাওয়ায় দ্রুতগামী স্পিডবোট-চালুর পদক্ষেপ নেওয়া হয়। তাছাড়া যাত্রী চাহিদার আলোকে ঢাকা শহরের বৃত্তাকার নৌপথে নতুন নৌপথ সৃষ্টি করে দ্রুতগামী স্পিডবোট চালুর আরও পদক্ষেপ নেওয়া হবে। ঢাকার বৃত্তাকার নৌপথে স্পিডবোট চালু হলে উক্ত এলাকার জনগণ যানজটমুক্ত ও সাশ্রয়ীমূল্যে গন্তব্যে পৌঁছাতে পারবে এবং সড়ক পথে যানবাহনের চাপ কমাতে সহায়তা করবে।

এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বিআডিব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নৌপুলিশ প্রধান মো. শফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম, জেলা প্রশাসক আনিসুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রীদ্বয় টঙ্গী নদী বন্দরে বিআইডব্লিউটিএ’র ইকোপার্ক উদ্বোধন করেন।

২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে ঢাকা শহরের চারিদিকে নৌপথ উন্নয়ন, সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন ও চালুকরণের কার্যক্রম চলমান রয়েছে।

বৃত্তাকার ১১০ কিলোমিটার নৌপথের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর তীরভূমিতে সীমানা পিলার, ওয়াকওয়ে, জেটি, ইকোপার্কসহ আনুষঙ্গিক কাজের প্রকল্পের আওতায় দৃষ্টিনন্দন টঙ্গী ইকোপার্কটি নির্মিত হয়েছে। এ প্রকল্পের আওতায় অপর দু’টি ইকোপার্ক বড়বাজার (গাবতলী) এবং হাজীগঞ্জ ফেরিঘাট (নারায়ণগঞ্জ) এলাকায় এবছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক সম্পূর্ণ প্রকল্পের বাস্তবায়ন কাল ২০১৮ হতে জুন ২০২৩ পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৮১ কোটি ১০ লক্ষ ৩১ হাজার টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App