×

জাতীয়

রানির শেষকৃত্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩১ পিএম

রানির শেষকৃত্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী

রানি এলিজাবেথ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউইয়র্ক যাওয়ার পথে আগামী ১৯ সেপ্টেম্বর রানি এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগামী ১৫ সেপ্টেম্বর লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী এবং ১৯ সেপ্টেম্বর ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী সাধারণত লন্ডনে অবস্থান করে থাকেন। সেখান থেকে ১৮ সেপ্টেম্বর তার নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। কিন্তু উনি লন্ডনে একদিন বাড়তি থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠানে রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।

জাতিসংঘের সাধারণ পরিষদ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ১৫-৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বাইরে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বরাবরের মতো বাংলা ভাষায় বক্তব্য রাখবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App