×

জাতীয়

সেমিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৬ পিএম

সেমিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ফাইনালে ওঠার আশা জাগিয়েছিল বাংলাদেশের কিশোররা। কিন্তু সেমিফাইনালে ভারতের বাধার দেয়াল পার হতে পারেনি পল স্মলির শিষ্যরা।

সোমবার (১২ সেপ্টেম্বর) শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারতের কাছে ২-১ গোলে হেরেছে লাল-সবুজ কিশোররা।

গোলশূন্যই ছিল প্রথমার্ধ। লড়াই হয়েছে তখন সমানে সমান এমনটা বলাই যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে অল্প সময়ের ব্যবধানে দুটি গোল খেয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

৫১ মিনিটে ভারতকে এগিয়ে দেন থ্যাংলাল গাংতি। ৫৯ মিনিটে অফসাইড ট্র্র্যাপ ভেঙ্গে গাংতি করেন দ্বিতীয় গোল।

গাংতি অফসাইডে ছিলেন ভেবে বাংলাদেশের ডিফেন্ডাররা দাঁড়িয়ে গিয়েছিলেন। কিন্তু সহকারী রেফারি বাংলাদেশের খেলোয়াড়দের অফসাইডের আবেদন উপেক্ষা করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

পরের মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। মিরাজুল ইসলাম গোল করে ব্যবধান ২-১ করেন। এরপর বাংলাদেশ একের পর এক আক্রমন তৈরি করেও ভারতের রক্ষণ ভাংতে পারেনি। মাঝমাঠ থেকে তৈরি হওয়া আক্রমনগুলো দুই উইং দিয়ে ভারতের বক্সে গিয়ে বাধা পড়ে।

ভারতের কিশোরদের দুর্দান্ত ডিফেন্ডিংয়ে তাদের গোলমুখ খুলতে পারেনি বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশ ৫-১ গোলে শ্রীলংকাকে এবং ৫-০ গোলে মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। কিন্তু সেমিফাইনালে ভারতের কাছে হেরে ফাইনালের আগেই দর্শক হয়ে যায় পল স্মলির দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App