×

জাতীয়

থেমে থেমে বৃষ্টি, যানজটে নাকাল রাজধানীবাসী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৪ পিএম

থেমে থেমে বৃষ্টি, যানজটে নাকাল রাজধানীবাসী

বৃষ্টির পানি জমে যাওয়ায় তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী।

থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সড়কে বৃষ্টির পানি জমে যাওয়ায় তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী।

যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে চরম ভোগান্তিতে যাত্রীরা। ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে এবং প্রগতি সরণি রোডের এয়ারপোর্টমুখী সড়ক অনেকটা স্থবির হয়ে পড়েছে।

ঢাকা-ময়মনসিংহ রোডের যানজটের প্রভাব পড়েছে মিরপুর ইসিবি চত্বর পর্যন্ত। থেমে থেমে বৃষ্টির কারণে ভোগান্তির মাত্রা আরও বেড়ে গেছে।

গত কয়েক দিন ধরে বৃষ্টির কারণে গাজীপুরের টঙ্গী-চেরাগআলী এলাকায় সড়কের খানাখন্দগুলো তলিয়ে গেছে। দুর্ঘটনার আশঙ্কায় যানবাহনগুলোকে সাবধানে চলতে হচ্ছে।

ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, গাজীপুরে সড়কের খানাখন্দকের কারণে এর প্রভাব পড়েছে রাজধানীতেও।

উত্তরা ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার নাবিত কামাল শৈবাল সাংবাদিকদের বলেন, গাজীপুরের মুন্নু সিরামিকের সামনের রাস্তা ভাঙা থাকায় সেখানে সড়কে বৃষ্টির পানি জমেছে। এছাড়া রাস্তা কিছুটা ভাঙা রয়েছে। ফলে তীব্র যানজট তৈরি হয়েছে। তবে উত্তরা থেকে বনানীমুখী রাস্তা ফাঁকা আছে।

তিনি বলেন, আমরা উল্টো দিকে গাড়ি ছেড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের সহকারী কমিশনার আহসানুল হক বলেন, চেরাগআলী মোড়ে বৃষ্টিতে পানি জমে গেছে। এতে সড়কের দুই পাশে যানচলাচলে সমস্যা হচ্ছে। এ কারণে গাড়ি পাস করাতে পারছি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App