×

জাতীয়

অধ্যাপক নূরুল আলমই জাবির উপাচার্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৩ পিএম

অধ্যাপক নূরুল আলমই জাবির উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৯তম উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৯তম উপাচার্য হিসেবে অধ্যাপক মো. নূরুল আলমকে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩ অনুযায়ী উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে ৪ বছর। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে তাকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়- রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. নূরুল আলমকে আগামী ৪ বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো। এই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

এর আগে চলতি বছরের ১ মার্চ অধ্যাপক ড. মো. নূরুল আলমকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর গত ১৭ এপ্রিল উপাচার্য হিসেবে তাকে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হয়।

গত ১২ আগস্ট ৩ সদস্যদের ভিসি প্যানেল নির্বাচনে নূরুল আলম ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হন। আর ৪৮ ভোট পেয়ে প্রথম হয়েছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আমির হোসেন। আইন অনুযায়ী ৩ জনের প্যানেল থেকে যে কোনো একজনকে রাষ্ট্রপতি চার বছরের জন্য উপাচার্য নিয়োগ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেসব এলাকায় ৩ দিন গ্যাস থাকবে না

যেসব এলাকায় ৩ দিন গ্যাস থাকবে না

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

আবারও জাতিসংঘের মানবাধিকারপ্রধান হলেন ফলকার টুর্ক

আবারও জাতিসংঘের মানবাধিকারপ্রধান হলেন ফলকার টুর্ক

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App