×

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৩ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাৎ

বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিক্রম কে. দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কে. দোরাইস্বামী বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে ভারতের বিদায়ী হাইকমিশনার বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রপতি বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ঐতিহাসিক। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং গতবছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ সফরের ফলে দু'দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। তিনি আশা করেন ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে।

রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালনের জন্য ভারতের বিদায় হাইকমিশনারকে ধন্যবাদ জানান ।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App