×

জাতীয়

জাতিসংঘে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:১৯ এএম

জাতিসংঘে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবে বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

জাতিসংঘে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবে বাংলাদেশ
জাতিসংঘে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবে বাংলাদেশ
জাতিসংঘে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবে বাংলাদেশ
জাতিসংঘে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবে বাংলাদেশ

জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) শুরু হতে যাচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর। উচ্চ পর্যায়ের বিতর্ক, যা চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। ৭৭তম ইউএনজিএ বৈঠকে সরাসরি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের সাধারণ পরিষদের বিতর্কে বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হবে।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

এ সফরে যুক্তরাজ্যে ব্রিটিশ মন্ত্রী লর্ড তারিক আহমেদ, যুক্তরাজ্যের বিরোধী দলের নেতা ও কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

১৮ সেপ্টেম্বর বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের উদ্দেশে যুক্তরাজ্যের রাজার সংবর্ধনা আয়োজনে যোগ দেবেন। পরদিন রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বিতর্কে যোগ দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আগামী ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবে। এতে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী সফরসঙ্গী হবেন। নিউইয়র্ক ভ্রমণের আগে প্রধানমন্ত্রী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যাবেন। নিউইয়র্ক সফর শেষে তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবেন। এবারও যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর সম্মানে সংবর্ধনার আয়োজন করবেন। ওয়াশিংটন ডিসিতে একাধিক বৈঠকে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিবারের মতো বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। কসোভো প্রেসিডেন্ট, ইকুয়েডরের প্রেসিডেন্ট, স্লোভেনিয়ার প্রেসিডেন্ট, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নির্বাহী পরিচালকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

এ সফরে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হবে কিনা- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি আলোচনায় আসবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের মূল বিতর্কে যোগ দেওয়ার পাশাপাশি আরও চারটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া রোহিঙ্গা ও আশ্রয়ণ প্রকল্প নিয়ে দুটি সাইড ইভেন্টে যোগ দেবেন তিনি। এবারে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ১৬৭ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App