×

জাতীয়

ব্লগার অনন্ত হত্যা: পরিকল্পনাকারী সন্দেহে ভারতে যুবক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৫ পিএম

ব্লগার অনন্ত হত্যা: পরিকল্পনাকারী সন্দেহে ভারতে যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরের মান্ডি থানা এলাকা থেকে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী সন্দেহে হাসনাত শেখ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

বুধবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার হাসনাতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। এরপর তাকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

কলকাতা পুলিশের এসটিএফ সূত্র জানায়, গত ১ জুলাই গোপন সূত্রে খবর পেয়ে ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোর থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় ফয়সাল আহমেদ ওরফে সাহেব মজুমদার ওরফে সহিদ মজুমদার নামে এক যুবককে। তিনি ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ব্যাঙ্গালোরে পরিচয় বদলে একটি পোশাক কারখানার কর্মচারী হিসেবে কাজ করছিলেন। হাসনাতের বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলার বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচকের সুজাপুর এলাকায়। হাসনাত আল-কায়েদার সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

এসটিএফের দাবি, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায় সম্প্রতি জঙ্গি মডিউল তৈরির চেষ্টা করছে আল-কায়দা। গত কয়েক বছরের মধ্যে অনেক তরুণের মগজধোলাই করে তাদের জঙ্গি সংগঠনে টানা হয়েছে। এসব কর্মকাণ্ডে হাসনাত শেখের ঠিক কী ভূমিকা ছিল, ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় তার ভূমিকা এবং জঙ্গিগোষ্ঠীর হয়ে কী কাজ করতেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

হাসনাতের মা জানান, তার ছেলে সাহারানপুরে মৌলভি খবর শিক্ষা নিতে সেখানকার মাদরাসায় ভর্তি হয়েছিল। তবে তিনি আসলেই কোনো আন্তর্জাতিক উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তা পরিবারের লোকেরা জানেন না।

গত ৩ সেপ্টেম্বর জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় ডায়মন্ড হারবার থানার দেউলপোতা এলাকার বাসিন্দা সমীর হোসেন শেখকে। আবদালপুরের একটি মসজিদে ইমামতি করতেন তিনি। ইমামতির আড়ালে জঙ্গি কার্যকলাপের সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App