×

জাতীয়

শিগগিরই গ্যাস যাচ্ছে উত্তরের ১১ জেলায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৯ পিএম

শিগগিরই গ্যাস যাচ্ছে উত্তরের ১১ জেলায়

ছবি: সংগৃহীত

পাইপলাইন স্থাপন শেষের পথে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের মানুষের কাছে গ্যাস পৌঁছে দেয়ার ওয়াদা করেছিলেন। আমরা এখন প্রধানমন্ত্রীর ওয়াদা বাস্তবায়নের দ্বারপ্রান্তে। বগুড়া, রংপুর, সৈয়দপুরে ১৪৭ দশমিক পাঁচ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইনের মধ্যে ১৪০ কিলোমিটারের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুতই শেষ হবে।

[caption id="attachment_357927" align="aligncenter" width="700"] বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি[/caption]

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ প্রতিমন্ত্রী নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানান। পেজে নসরুল হামিদ বলেন, বর্তমান সরকারের হাত ধরে উত্তরাঞ্চলে মঙ্গা দূর হয়েছে। এবার শিল্পায়নের পালা। ৩০ ইঞ্চি ব্যাসের উচ্চচাপ সম্পন্ন এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে যাবে উত্তরাঞ্চলের ১১টি জেলায়। গ্যাস সংযোগকে কেন্দ্র করে গড়ে উঠবে শিল্পকারখানা, ইপিজেড, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার। বাড়বে কর্মসংস্থান। সমৃদ্ধ হবে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান তথা বাংলাদেশের অর্থনীতি।

এদিকে জিটিসিএল সূত্র জানায়, এই প্রকল্পের আওতায় ১৪৭ দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণের পাশাপাশি ইপিসি ভিত্তিতে সৈয়দপুরে এক’শ এমএমএসসিএফডি (মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট পার ডে) ক্ষমতাসম্পন্ন একটি সিজিএস (সেন্ট্রাল গ্যাস সাপ্লাই), রংপুরে ৫০ এমএমএসসিএফডি ক্ষমতা সম্পন্ন একটি টিবিএস (টাউন বর্ডার স্টেশন) এবং পীরগঞ্জে ২০ এমএমএসসিএফডি ক্ষমতা সম্পন্ন একটি টিবিএস স্থাপন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্প এলাকায় ১০০ কিলোমিটার গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক এবং তিনটি ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন স্থাপন করে শিল্প ও বিদ্যুৎ কেন্দ্র খাতে ১০২টি সংযোগের ১৬৫ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App