×

জাতীয়

শঙ্কামুক্ত নন কৌতুকাভিনেতা রনি, শ্বাসনালীও দগ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৩ পিএম

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পুলিশ সদস্যের অবস্থা একেবারে আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের দুজনেরই শ্বাসনালী সামান্য দগ্ধ হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাদের দুজনের শরীরে ড্রেসিং করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, আবু হেনা রনির দুই হাত, কান ও মুখমণ্ডলের কিছু অংশসহ শরীরের ২৫ শতাংশ হয়েছে। আর পুলিশ সদস্য জিল্লুর রহমানের দগ্ধ হয়েছে ১৯ শতাংশ।

তিনি বলেন, তাদের দুজনকে সকালে পঞ্চম তলায় অপারেশন থিয়েটারে নিয়ে ক্ষতস্থানে ড্রেসিং করা হয়েছে। এরপর তাদেরকে ছয়তলার হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়। তাদের দুজনেরই শ্বাসনালী সামান্য দগ্ধ হয়েছে। তবে সেটি একেবারে গুরুতর নয়। তাদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদেরকে শঙ্কামুক্ত বলা যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App