×

জাতীয়

গণফোরামের সভাপতি ড. কামাল, নতুন কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৪ পিএম

গণফোরামের সভাপতি ড. কামাল, নতুন কমিটি গঠন

জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের কাউন্সিলে ড. কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত

এবার গণফোরামের কাউন্সিলে ড. কামাল হোসেনকে সভাপতি ও ডা. মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে মোট ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান ১০১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।

কমিটির অন্যান্যরা হলেন- সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট এ এইচ এম খালেদুজ্জামান, ড. কামাল হোসেন, মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, মোকাব্বির খান, অ্যাডভোকেট আবদুল আজিজ, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, অ্যাডভোকেট আ ও ম শফিকউল্লাহ, মেজবাহ উদ্দীন আহমেদ, অ্যাডভোকেট মোমেন চৌধুরী, মোশতাক আহমেদ, ডা. আব্দুল্লাহ আল-মাহমুদ, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, অ্যাডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর, হারুনুর রশীদ তালুকদার, অ্যাডভোকেট ইসমাইল হোসেন ও ফরিদা ইয়াছমিন।

কোষাধ্যক্ষ শাহ মো. নূরুজ্জামান। যুগ্ম সাধারণ সম্পাদক দু’জন হলেন মো. মাহফুজুর রহমান ও শফিউর রহমান খান বাচ্চু। সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. ইয়াছিন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ ওয়াহাব।

এছাড়াও তথ্য ও গণমাধ্যম সম্পাদক পদে নাজমুল ইসলাম সাগর, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক বকুল ইমাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোমেনা আহমেদ মুমু, সংস্কৃতি সম্পাদক ড. নীলিমা পারভীন, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শরীফুল ইসলাম সজল, যুব ও ক্রীড়া সম্পাদক তৌফিকুল ইসলাম পলাশ, আন্তর্জাতিক সম্পাদক মো. নবাব আলী, কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক (নওগাঁ), শ্রম সম্পাদক রফিকুল ইসলাম রতন (গাজীপুর), মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা ইসলাম শিল্পী (ঢাকা) এবং সমাজসেবা সম্পাদক পদে মো. আলী লাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App