×

জাতীয়

দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ৩৩ হাজার, বহিষ্কার ৮১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৭ পিএম

দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ৩৩ হাজার, বহিষ্কার ৮১

ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনেও বাংলা দ্বিতীয় পত্রে সারাদেশে অনুপস্থিত ছিল ৩৩ হাজার ৪৭৯ পরীক্ষার্থী।

এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৬ হাজার ৩২২, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১০ হাজার ৮৬৯ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬ হাজার ২৮৮ জন। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৮১ পরীক্ষার্থীকে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দেখা যায়, অনুপস্থিতির হার ১ দশমিক ৭৩ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বোর্ডে ৬ জন, রাজশাহী বোর্ডে ৫ জন, কুমিল্লা বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ৭ জন, ময়মনসিংহ বোর্ডে ২ জন, মাদ্রাসা বোর্ডে ৫২ জন এবং কারিগরি বোর্ডে ৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে প্রথম দিন অর্থাৎ গত বৃহস্পতিবার অনুপস্থিত ছিল ৩৩ হাজার ৮৬০ পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছিল ২৬ পরীক্ষার্থীকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

হাসনাত আবদুল্লাহ সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App