×

জাতীয়

দিনের ভোট রাতে বন্ধ করতেই ইভিএম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৬ পিএম

দিনের ভোট রাতে বন্ধ করতেই ইভিএম

নির্বাচন কমিশনার মো. আলমগীর। ফাইল ছবি

দিনের ভোট রাতে হওয়া বন্ধ করতেই ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, আপনারাই তো বলেন যে, রাতে ভোট হয়, সকালে ভোট হয়, দুপুরে ভোট হয়, সেহরি খায়, ইফতারি খায়। আপনারা কি চান আবারো ব্যালটে ভোটের মাধ্যমে সেই সেহরি, ইফতারি খাক? এটা বন্ধ করতেই ইভিএমে ভোটের প্রকল্প নেয়ার হয়েছে বলে জানান তিনি।

রবিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সংলাপে রাজনৈতিক দলগুলোর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে দেয়া মতামত রোডম্যাপে সঠিকভাবে উঠে আসেনি, গণমাধ্যমের এমন প্রতিবেদন নিয়েও ব্যাখ্যা দেন তিনি।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলোর লিখিত বক্তব্য ও ভিডিও ক্লিপের ভিত্তিতে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা সভা করেছি। আমাদের কর্মকর্তারা এগুলো লিপিবদ্ধ করেছেন ও ভিডিও ক্লিপ আছে। তারা সেগুলো দেখে লিখিতভাবে আমাদের দিয়েছেন। তিনবার মিলিয়ে দেখা হয়েছে। আমরা দলগুলোর লিখিত বক্তব্য এবং ভিডিও ক্লিপের ভিত্তিতে ইভিএম নিয়ে সিদ্ধান্ত নিয়েছি।

ইভিএম নিয়ে নতুন প্রকল্প নেয়ার বিষয়ে তিনি বলেন, আজকে আমরা বসবো। যদি দেখা যায় আমাদের পর্যবেক্ষণ ঠিক আছে, তবে ইভিএমের নতুন প্রকল্প অনুমোদন হবে।

তিনি বলেন, ভোটার তালিকার সঙ্গে ইভিএমেও ফটো দেখা যায়। কাজেই কারও আঙুলের ছাপ না মিললেও একজনের ভোট অন্যজন দেয়ার সুযোগ নেই। কারও আঙুলের ছাপ না মিললে সেই ফটো মিলিয়ে দেখা হয়। ইভিএমে অনেকেই পেপার ট্রেইল রাখার কথা বলেছেন, আমরা পরবর্তীসময়ে বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছি। তারা আমাদের বলেছেন, এই মুহূর্তে এটা সংযোজন করা সম্ভব নয়। তাই এটা আমরা ইভিএমের বিপক্ষে সংশ্লিষ্ট দলের মতামত হিসেবে ধরে নিয়েছি। সবদিক থেকেই আমরা নিশ্চিত হয়েছি ইভিএমে কারচুপি করা যায় না। আর অনেকেই বলেছেন, যদি কারচুপি করা না যায়, তবেই ইভিএম চান তারা। কাজেই সেই হিসেবেই আমরা দেখেছি মোট ১৭টি দল ইভিএম চায়।

ইসি আলমগীর বলেন, যেখানে ইভিএম হয়েছে, সেখানেই কোনো মারামারি, রক্তপাত হয়নি, কোনো কারচুপি হয়নি এবং একটি নির্বাচন নিয়েও কোনো অভিযোগ আসেনি, চ্যালেঞ্জ করা হয়নি। তাই সবকিছু বিবেচনায় নিয়ে আমরা ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের সিদ্ধান্ত। ১৫০ আসনে যদি নির্বিঘ্নে ভোট নিতে পারি, বাকি ১৫০ আসনে ব্যালটে হলে যেন প্রয়োজনীয় ফোর্স মোতায়েন করতে পারি, সেভাবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটা কারো চাপে বা নির্দেশনায় নয়, এটা ইসির সিদ্ধান্ত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের টাকা দেন, তাহলে ৩০০ আসনেই ইভিএম করবো। এছাড়া প্রশিক্ষণের ব্যবস্থা যদি করতে পারেন, আমরা ৩০০ আসনেই করবো। যেহেতু পত্রিকায় এসেছে, আমরা দেখবো আমাদের কোনো ভুল ত্রুটি আছে কি না। যদি ভুল থাকে আমরা সংশোধন করবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেনজীরের তথ্য কেন দেওয়া হচ্ছে না জানাল দুবাই পুলিশ

বেনজীরের তথ্য কেন দেওয়া হচ্ছে না জানাল দুবাই পুলিশ

দাম কমাতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

দাম কমাতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

জুলাইয়ে প্রবাসী আয় ২৮৬ কোটি ডলার

জুলাইয়ে প্রবাসী আয় ২৮৬ কোটি ডলার

৬০ দিনের মধ্যে প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন নিষ্পত্তির নির্দেশ

৬০ দিনের মধ্যে প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন নিষ্পত্তির নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App