×

জাতীয়

ঈশ্বরদীতে পল্লী বিদ্যুতের ডিজিএম বরখাস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০১:০৫ পিএম

ঈশ্বরদীতে পল্লী বিদ্যুতের ডিজিএম বরখাস্ত

ঈশ্বরদীর দাশুড়িয়াস্থ পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাজ্জাদুর রহমান ঘুষ নিচ্ছেন

ঘুষগ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঈশ্বরদীর দাশুড়িয়াস্থ পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাজ্জাদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে ময়মনসিংহ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

দাশুড়িয়া জোনাল অফিসের জেনারেল ম্যানেজার আকমল হোসেন জানান, প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে ডিজিএম সাজ্জাদুর রহমানকে শোকজ ও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে ময়মনসিংহ তত্ত্বাবধায়ক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

গত ১৪ সেপ্টেম্বর আমিনুল ইসলাম রানা নামে এক ঋণখেলাপি গ্রাহক নতুন করে বিদ্যুৎ সংযোগ নিতে ডিজিএম সাজ্জাদুর রহমানকে টাকা দিচ্ছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

আইনশৃঙ্খলার সব বাহিনীগুলোকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলার সব বাহিনীগুলোকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

চুক্তিভিত্তিক বিয়ের বিষয়ে এবার মুখ খুললেন প্রভা

চুক্তিভিত্তিক বিয়ের বিষয়ে এবার মুখ খুললেন প্রভা

সীমান্তে ঢুকে কৃষককে মারধর, পাল্টা ধাওয়ায় অস্ত্র ফেলে পালালো বিএসএফ সদস্যরা

সীমান্তে ঢুকে কৃষককে মারধর, পাল্টা ধাওয়ায় অস্ত্র ফেলে পালালো বিএসএফ সদস্যরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App