×

জাতীয়

সোস্যাল মিডিয়া নিয়ন্ত্রণ না হলে অপতৎপরতা কমবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৩ পিএম

সোস্যাল মিডিয়া নিয়ন্ত্রণ না হলে অপতৎপরতা কমবে না

এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান

সোস্যাল মিডিয়া (সামাজিক যোগাযোগ মাধ্যম) নিয়ন্ত্রণ করা না গেলে অপতৎপরতা কমবে না। এজন্য রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে ফেসবুক ও টুইটারের সঙ্গে সরকারের যোগাযোগ আরো বাড়াতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অপপ্রচার ও প্রোপাগাণ্ডা চালানো হয় তার প্রায় সবই মিথ্যা। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল জিয়াউল আহসান সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁও বীরউত্তম মেজর জেনারেল আজিজুর রহমান সড়কের নিজ কার্যালয়ে ভোরের কাগজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন।

এনটিএমসি গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা, জাতীয় নিরাপত্তা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধী সনাক্ত ও চিহ্নিত করা লক্ষ্যে এনটিএমসি তাদেরকে সব ধরনের সহায়তা করে থাকে। ডিজিটাল টেকনোলজির মাধ্যমে এসব করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সোস্যাল মিডিয়া নিয়ন্ত্রণ এখন বিশ্বব্যাপী চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক, ইউটিউবের মাধ্যমে বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, গতবছর দুর্গাপূজায় কুমিল্লার ঘটনা-এর আগে রামু, ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর, জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা যাওয়া, নিরাপদ সড়ক আন্দোলনসহ অনেক ঘটনায় গুজব ছড়িয়ে দেশে যে লঙ্কাকাণ্ড ঘটেছে তার সবই সোস্যাল মিডিয়ার অপপ্রচারের কারণে হয়েছে।

এই সেনা কর্মকর্তা বলেন, বিদেশে বসে কেউ অপপপ্রচার চালালে দেশে বসে কিছু করার সুযোগ না থাকলেও ওই ফেসবুক আইডি বন্ধ করতে সংশ্লিষ্টদের বলার পাশাপাশি সেদেশের সরকারকে এ ব্যাপারে বলা যায়।

টেকনাফ-উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গারা মিয়ানমারের মোবাইল ফোনের সিমকার্ড ব্যবহার করছে উল্লেখ করছে তিনি বলেন, দেশের মোবাইল ফোন কোম্পানীগুলো রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নেটওয়ার্ক দুর্বল করলেও মিয়ানমারের কোম্পানীগুলো নেটওয়ার্ক বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশে থেকে মিয়ানমারের ফোন ব্যবহার সম্পূর্ণ অবৈধ। এদেশে বাস করে মিয়ানমারের সিমকার্ড ব্যবহার বন্ধে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে বলেও মনে করেন তিনি।

নির্বাচন সামনে রেখে কোনো রাজনৈতিক দল বা জোট যদি নাশকতা বা অপতৎপরতার চেষ্টা করে তাহলে করণীয় কী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিতক দল, সন্ত্রাসী বা জঙ্গি কেউই অপতৎপরতা চালিয়ে সফল হতে পারবে না। প্রযুক্তির কাছে তারা ধরা পড়বেই। ডিজিটাল টেকনোলজী ব্যবহার করে বা এর মাধ্যমে যে বা যারা যে কোনো ধরনের অপরাধ সংঘটিত করতে চাইবে তারা পার পাবে না। যে কোনো ব্যক্তির সবধরনের তথ্য প্রযুক্তির সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতের মুঠোয় থাকবে। অপরাধীদের যেকোনো কৌশল ধরা পড়বেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App