×

জাতীয়

শিক্ষা সফরে জাপান যাবেন ঢাকা ওয়াসার এমডি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৯ পিএম

ছয় দিনের শিক্ষা সফরে জাপান যাবেন ঢাকা ওয়াসার বহুল আলোচিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। আগামী দুই থেকে সাত অক্টোবর পর্যন্ত তার এ সফর চলার কথা রয়েছে।

সরকারি আদেশে বলা হয়েছে, সফরকারী ব্যক্তিদের যাবতীয় খরচ বহন করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তবে শিক্ষা সফরের বিষয়ে বিস্তারিত কোনো কিছু বলা হয়নি আদেশে।

তাকসিম এ খান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ছয় সপ্তাহের ছুটি নিয়ে রেখেছেন। ২৪ সেপ্টেম্বর থেকে চার নভেম্বর পর্যন্ত অথবা যাত্রার তারিখ থেকে ছয় সপ্তাহের জন্য তিনি যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। ১৪ সেপ্টেম্বর তাকে যুক্তরাষ্ট্রে ছুটি কাটানোর অনুমতি দেয়া হয়েছে। তাকসিম এ খানের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখা থেকে তার যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতিপত্র জারি করা হয়।

চলতি বছর তাকসিম এ খান আরব আমিরাত, সিঙ্গাপুর, স্পেন ও নেদারল্যান্ডস ভ্রমণ করেছেন। এ ছাড়া আগামী অক্টোবর মাসেই তার ডেনমার্কে সফরেরও কথা রয়েছে।

২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি হিসাবে নিয়োগ পান প্রকৌশলী তাকসিম এ খান। এরপর ধাপে ধাপে সময় বাড়িয়ে তিনি এখনো বহাল তবিয়তে রয়েছেন। এর মধ্যে কেটে গেছে এক যুগেরও বেশি সময়। শুরু থেকে তিনি বছরের একটি লম্বা সময় যুক্তরাষ্ট্রে কাটান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App