×

জাতীয়

মা-বাবার সামনেই ট্রেনে কাটা পড়ে ছেলের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০২:০০ পিএম

মা-বাবার সামনেই ট্রেনে কাটা পড়ে ছেলের মৃত্যু

ছবি: সংগৃহীত

ট্রেন থেকে নেমে বাবার সঙ্গে হোটলে নাস্তা করেছিলেন রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্র ইমতিয়াজ আলী (২১)। কথা ছিলো, লালপুর উপজেলার আব্দুলপুর জংশন স্টেশনে নাস্তা শেষ করে মা-বাবার সঙ্গে ট্রেনে উঠবেন তিনি। কিন্তু তাকে ট্রেনে চড়তে দিলেন না ভাগ্যদেবী। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার। মা-বাবা দেখলেন ছেলের এমন করুণ মৃত্যু।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাতটার কমিউটার ট্রেনে ঈশ্বরদী থেকে বাবা ইসহাক আলীকে সঙ্গে নিয়ে রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন ইমতিয়াজ আলী। ওই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন তিনি।

আব্দুলপুর জংসন স্টেশন মাস্টার জিয়াউদ্দিন ও স্থানীয়রা জানান, সকাল পৌনে নয়টার দিকে ট্রেনটি লালপুর উপজেলার আব্দুলপুর জংসন স্টেশনে পৌঁছালে নাস্তা করার জন্য স্টেশন সংলগ্ন হোটেলে যান বাবা ইসাহক আলী ও ছেলে ইমতিয়াজ। নাস্তা শেষ করতেই ট্রেন ছেড়ে দিলে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে ট্রেনের চাকার নিচে পড়ে যান ইমতিয়াজ। এসময় ট্রেনের চাকায় কাটা পড়ে সঙ্গে সঙ্গেই মারা যান তিনি। ইমতিয়াজের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈশ্বরদী রেলওয়ে থানা নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App