×

জাতীয়

ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীদের অনশনের হুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:০৯ পিএম

ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীদের অনশনের হুমকি

সংবাদ সম্মেলনে বহিষ্কৃত নেত্রীরা

ইডেন মহিলা কলেজে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ও ১৬ জনকে স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে সদ্য বহিষ্কৃত ১২ নেত্রী।

সোমবার বেলা ১১ টায় ইডেন কলেজ প্রাঙ্গণে ‘বিনা তদন্তে বহিষ্কার, নেপথ্যে কারা’ শিরোনামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বহিষ্কৃত নেত্রীরা।

এ সময় তারা ধানমন্ডি ৩/এ পার্টি অফিসের সামনে গিয়ে আমরণ অনশন করার ঘোষণা দেন এবং হেঁটে ধানমন্ডির উদ্দেশ্য রওনা করেন।

এই ১২ জন নেত্রী হলেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এসএম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগাঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখি।

সংবাদ সম্মেলনে তারা বহিষ্কারাদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। যদি এই বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হয় তাহলে এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরণ অনশন করবে বলে ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদ্য বহিস্কৃত সহ-সভাপতি সুষ্মিতা বাড়ৈ বলেন, কলেজ শাখা সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ও প্রমাণ থাকা সত্ত্বেও তাদের বহিষ্কার না করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। একজন নেত্রী পদত্যাগ করার পরেও কোনো নতুন তদন্ত কমিটি গঠন না করে কোনো তদন্তের ভিত্তিতে এই প্রেস রিলিজ করা হলো?

এসময় লিখিত বক্তব্যে বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী বলেন, এখানে একটা কথা বারবার উল্লেখ করা হচ্ছে আমাদের ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে কেন মারধর করা হলো। যদি মারধরের ঘটনায় আসি কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি রোকেয়া হলের সাবেক এজিএস ফাল্গুনী দাস তন্বীকে মারধর করার পর কেন বেনজির হোসেন নিশিকে বহিষ্কার করা হলো না যে মামলা এখনো চলমান। আপনাদের ও সবার ভাষ্যমতে দুই গ্রুপের সংঘর্ষে অনিরপেক্ষভাবে শুধুমাত্র একটি গ্রুপকে কেন বহিষ্কার করা হলো। এই স্থায়ী বহিষ্কারের পেছনে কে বা কারা আছে এর সুষ্ঠু জবাব দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App