×

জাতীয়

ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় সাজেদা চৌধুরী: স্পিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৫২ পিএম

ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় সাজেদা চৌধুরী: স্পিকার

সোমবার জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় সদ্য প্রয়াত সংসদ উপনেতা সাজেদা চৌধুরীকে স্মরণ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ও অন্যরা। ছবি: ভোরের কাগজ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সাজেদা চৌধুরী আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি তার প্রজ্ঞা, মেধা, সৃষ্টিশীলতা ও দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের জন্য বাংলাদেশের জনগণের নিকট অনুসরণীয় হয়ে থাকবেন। সাজেদা চৌধুরীর অবদানের কথা জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে বলে স্পিকার উল্লেখ করেন। এ সময় তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন স্পিকার।

সোমবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সদ্য প্রয়াত সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় জাতীয় সংসদ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি ও হুইপ ইকবালুর রহিম এমপি। এছাড়া, বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App