×

জাতীয়

স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বিতরণে দীর্ঘসূত্রিতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৪ পিএম

স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বিতরণে দীর্ঘসূত্রিতা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

দীর্ঘসূত্রিতার কবলে পড়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ছাপানো ও বিতরণ কার্যক্রম। ফলে লাইসেন্সের জন্য আবেদনকারীদের নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ছাপানো ও বিতরণ কার্যক্রম দ্রুত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ওই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, মো. আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার ও শেখ সালাহউদ্দিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রদানের বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনাকালে কমিটির সদস্যরা জানান, গত মার্চের মধ্যে ১২ লাখ ৪৫ হাজার স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কথা থাকলেও তা দেওয়া সম্ভব হয়নি।

এরআগে ২০২১ সালের ২৯ আগস্ট স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ছাপানোর জন্য চুক্তি করে বিআরটিএ। চুক্তি অনুযায়ী, ওই বছরের অক্টোবর থেকেই কার্ড ইস্যু করার কথা ছিলো। কিন্তু তা সম্ভব হয়নি। এদিকে লাইসেন্সের জন্য আবেদন করে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। এতে আবেদনকারীরা নানান হয়রানির শিকার হচ্ছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেয়া হয়।

এদিকে বৈঠকে রাজধানীর বিআরটি প্রকল্পের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। আলোচনা শেষে মানুষের জীবন নিরাপত্তা নিশ্চিত করে সকল প্রকার অবকাঠামো নির্মাণের নির্দেশনা দেয়া হয়। এছাড়া মহাসড়কে জনগণের জীবনের নিরাপত্তা বিধান ও নিরাপদ রাখার লক্ষ্যে নসিমন, করিমন এবং সিএনজি চালিত অটোরিক্স ও ইঞ্জিনচালিত রিক্স চলাচল বন্ধ করার ব্যপারে ৮টি বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি ও অতিরিক্ত আইজিপির (হাইওয়ে) সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে সড়ক ও জনপদ অধিদপ্তরের নব-নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বুনিয়াদি প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম হতে ১৪তম বৈঠক পর্যন্ত একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জাতীয় সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App