×

জাতীয়

২২ দিনে দেশে এসেছে ১২৬ কোটি ডলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:১৮ এএম

২২ দিনে দেশে এসেছে ১২৬ কোটি ডলার

ফাইল ছবি

দিন যত যাচ্ছে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসের প্রথম ২২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১২৬ কোটি ৫৪ লাখ ডলার।

প্রতি ডলার ১০৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৩ হাজার ৩৩ কোটি টাকা।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে রেমিট্যান্স কমেছে। রেমিট্যান্স প্রবাহ কমার এই ধারা তৃতীয় সপ্তাহেও অব্যাহত রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে (৮ সেপ্টেম্বর পর্যন্ত) ৫২ কোটি ২৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। আর দ্বিতীয় সপ্তাহে (১৫ সেপ্টেম্বর পর্যন্ত) রেমিট্যান্স আসে ৪১ কোটি ২৭ লাখ ডলার। তবে তৃতীয় সপ্তাহে প্রবাসীরা পাঠিয়েছেন (২২ সেপ্টেম্বর পর্যন্ত) মাত্র ২০ কোটি ৫৫ লাখ ডলার। অর্থাৎ মাসের প্রথম সপ্তাহে যে পরিমাণ রেমিট্যান্স এসেছিল, পরের দুই সপ্তাহে তা ধারাবাহিকভাবে কমেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাস ২ বিলিয়নের বেশি করে রেমিট্যান্স এসেছে। তবে সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে আগের দুই মাসের একই সময়ের তুলনায় কিছুটা কমেছে। গত আগস্টে প্রবাসীরা ২০৩ কোটি ৭৮ লাখ (২.০৩ বিলিয়ন ডলার) ডলার রেমিট্যান্স পাঠায়।

তার আগের জুলাইয়ে প্রবাসীরা ২ দশমিক ১ বিলিয়ন ডলার বা ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। অর্থবছরের প্রথম দুইমাসে রেমিট্যান্স এসেছে ৪ দশমিক ১৩ বিলিয়ন বা ৪১৩ কোটি ৪০ লাখ ডলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App