×

জাতীয়

কানের দুল ছিনতাইয়ের সময় গণধোলাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৩ পিএম

কানের দুল ছিনতাইয়ের সময় গণধোলাই

প্রতীকী ছবি

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় এক নারীর কানের দুল ছিনতাইয়ের সময় গণধুলাইয়ে আহত হয়েছে সোহেল (১৮) নামে এক ছিনতাইকারী। এই ঘটনায় ভুক্তভোগী রিকশা আরোহী ফেরদৌস আরা (৩০) নামে ওই নারীর কানের লতি ছিড়ে যাওয়ায় তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনাটি ঘটে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম জানান, রিকশা যোগে পল্টন থেকে মোহাম্মদপুরে যাওয়ার পথে প্রেসক্লাবের সামনের রাস্তায় ওই ছিনতাইকারী কানের লতি ছিড়ে দুল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন একই রিকশায় তার সঙ্গে থাকা আরও দুজন মিলে ধাওয়া দিয়ে ছিনতাইকারীকে ধরে ফেলে। পরে আশেপাশের লোকজনে তাকে গণধোলাই দেয়।

ছিনতাইকারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। এছাড়া ওই নারীকেও চিকিৎসা করানো হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App