×

জাতীয়

প্রধান আসামি কেন্দ্র সচিবের তিনদিনের রিমান্ড মঞ্জুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩০ এএম

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমানকে বিজ্ঞ আদালত তিনদিনের রিমান্ডে দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক সুমন আলী দীর্ঘ শুনানি শেষে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঞ্চল্যকর এ মামলার তদন্ত কর্মকর্তা আজহার আলী আদালতে আসামি লুৎফর রহমানের ৩ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানির পর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অধিকতর তদন্তের স্বার্থে ও প্রশ্নফাঁসের ঘটনার নেপথ্যের ঘটনা জানতে ওই মামলার অন্য ৫ আসামির মধ্যে আরো ২ জনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেন।

চাঞ্চল্যকর এ মামলার আসামিরা হলেন কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল, সহকারী শিক্ষক জোবায়ের হোসেন, সহকারী শিক্ষক সোহেল রানা, সহকারী শিক্ষক হামিদুর রহমান, অফিস সহায়ক সুজন মিয়া। এজাহারভুক্ত আসামি অফিস সহকারী আবু হানিফ এখনো পলাতক রয়েছে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের চাঞ্চল্যকর ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডে তোলপাড় শুরু হয়। ওইদিন রাতে ভুরুঙ্গামারী থানায় চারজনের নামোল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের নামে মামলা করেন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্যাগ অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী।

এ ঘটনায় গণিত, পদার্থ, রসায়ন ও কৃষি বিজ্ঞানের পরীক্ষা স্থগিত ও উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানের প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App