×

জাতীয়

আগের চেয়ে সক্রিয় জঙ্গিবাদী শক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৬ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তিকে বাইরে থেকে যতটা নিষ্ক্রিয় মনে হয় ভেতরে ভেতরে তারা তার চেয়ে সক্রিয়। আগের চেয়ে সক্রিয় এ রকম একটা বাতাবরণ দেশে আছে যা অস্বীকার করার উপায় নেই।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কুমিল্লায় যা ঘটেছে; বীভৎস। চৌমুহনীতে যা ঘটেছে তা আরও ভয়াবহ। এছাড়া, রংপুর-সিলেট-সুনামগঞ্জ-নাসিরনগরের ঘটনা- এ ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে। আমি মনে করি, যারা এসব ঘটনা ঘটায়, যে পরিচয়েই হোক, তাদের একমাত্র পরিচয় হচ্ছে দুর্বৃত্ত। আওয়ামী লীগ পরিচয়েও দুর্বৃত্ত আছে। আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করেও অনেক দুর্বৃত্ত এসব অপকর্ম করেছে। গতবারও আমরা দু’ এক জায়গায় লক্ষ্য করেছি।

দুর্গাপূজায় সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে সামনে রেখে তারা আতঙ্কে থাকবে-উদ্বিগ্ন থাকবে এটা হতে পারে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার ভোটের মূল্য সমান। কারও ভোটের মূল্য বেশি, কারও কম না। আপনারাও এ দেশের নাগরিক এবং আপনারা দ্বিতীয়-তৃতীয় শ্রেণির নাগরিক এটা কারও মনে করা উচিত না।

ওবায়দুল কাদের বলেন, আমি গতবারের দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। দরকার হলে মন্দিরে-মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহারায় থাকবে। তাদের পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরাও থাকবেন। আশা করি এই উৎসবে সবাই শরিক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App