×

জাতীয়

মন্দির-মণ্ডপ পাহারা দেবে আওয়ামী লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৬ পিএম

মন্দির-মণ্ডপ পাহারা দেবে আওয়ামী লীগ

ছবি: সংগৃহীত

দুর্গাপূজায় মন্দিরে মন্দিরে, মণ্ডপে মণ্ডপে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্কভাবে পাহারা দেয়ার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক শক্তি প্রকাশ্যে যতটা নিস্ক্রিয়, ভেতরে ভেতরে ততটাই সক্রিয় আছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে আগের বছরের বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে এবার সরকার সতর্ক। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দিরে মন্দিরে, মণ্ডপে মণ্ডপে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্কভাবে পাহারা দিতে হবে।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় যে উৎসব, সেই উৎসবকে সামনে রেখে আতঙ্কে থাকবে, উদ্বিগ্ন থাকবে, এটা হতে পারে না। আপনারা (সনাতন ধর্মাবলম্বী) আতঙ্কিত-উদ্বিগ্ন হবেন না। আমরা আপনাদের পাশে আছি। সতর্ক ও সক্রিয়ভাবে পাহারা দিয়ে সব ধরনের উদ্বেগ দূর করা হবে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মনেপ্রাণে চিন্তা-চেতনায় একটি অসাম্প্রদায়িক দল। আমাদের প্রায় প্রতিদিনের বক্তব্যে অসাম্প্রদায়িক চেতনার যে বিষয়টি আমরা ধারণ করি এবং সভা-সমাবেশে, বিক্ষোভে দৃঢ়কণ্ঠে যা উচ্চারণ করি, তা মন থেকেই করি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার সরকারের ১৩ বছরের মধ্যে গতবার ছাড়া পূজায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। ১২ বছর কোনো দুর্গাপূজায় সামান্যতম বিশৃঙ্খলা বলুন, সন্ত্রাস বলুন, কোনো ঘটনাই ঘটেনি। গতবার সতর্কতার একটা ঘাটতি ছিল।

তিনি বলেন, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবার ভোটেরই মূল্য সমান। আপনারাও ভোটার, এ দেশের নাগরিক। আপনারা দ্বিতীয়, তৃতীয় শ্রেণির নাগরিক, এটা কারোরই মনে করা উচিত না। কারও ভোটের মূল্য বেশি, কারও ভোটের মূল্য কম নয়।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App