×

জাতীয়

ছয়দিনের ছুটিতে যাচ্ছে আখাউড়া স্থলবন্দর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২২, ০৬:২৮ পিএম

ছয়দিনের ছুটিতে যাচ্ছে আখাউড়া স্থলবন্দর

আখাউড়া স্থলবন্দর। ছবি: ভোরের কাগজ

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ছয়দিনের ছুটিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর।

রবিবার (২ অক্টোবার) সকাল থেকে বন্দর দিয়ে সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার থাকবে স্বাভাবিক।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, আগরতলার ইন্দো-বাংলা আমদানী-রপ্তানীকারক সংগঠনের সাধারণ সম্পাদক শিব শংকর দেব গত বৃহস্পতিবার একটি চিঠির মাধ্যমে আমাদের জানিয়েছে শারদীয় দূর্গাপুজা উদযাপনের জন্য রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তারা আমদানি-রপ্তানি করবে না। যেহেতু ভারতের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি করবে না তাই আমাদেরকে ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী শনিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হবে।

এদিকে আমদানি- রপ্তানি বন্ধ থাকলেও আখাউড়া চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কতৃপক্ষ। আখাউড়া চেকপোষ্ট ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, পূজা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি প্রদেশে মাছ, সিমেন্ট,পাথরসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App