×

জাতীয়

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তোয়াব খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২২, ০৭:১১ পিএম

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তোয়াব খান

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানকে (৮৭) রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। কয়েক দফায় জানাজা শেষে আগামী সোমবার (৩ অক্টোবার) তাকে দাফন করা হবে।

তোয়াব খানের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় তোয়াব খানের মরদেহ তেজগাঁওয়ে নিউজবাংলা ও দৈনিক বাংলা কার্যালয়ে নেওয়ার পর সেখানে প্রথম জানাজা হবে। এরপর বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কফিন রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় শ্রদ্ধা নিবেদন করা হবে।

তোয়াব খানের মরদেহ সোমবার বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে রাখা হবে। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেস ক্লাব থেকে মরদেহ নেওয়া হবে গুলশানের নিজ বাসভবনে।

বাদ আছর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে সর্বজনশ্রদ্ধেয় এ সাংবাদিককে দাফন করা হবে বনানী কবরস্থানে।

শনিবার (১ অক্টোবার) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। ১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে কলম হাতে নেন তোয়াব খান। এর দুবছর পর যোগ দেন দৈনিক সংবাদে। ১৯৬৪ সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে।

দেশ স্বাধীনের পর দৈনিক পাকিস্তান থেকে নাম বদলে দৈনিক বাংলা রাখা হয়। আর সেই পত্রিকার প্রথম সম্পাদক হন তিনি। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি তিনি দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব নেন।

১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন তোয়াব খান। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তিনি।

দৈনিক জনকণ্ঠের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত পত্রিকাটির উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন এ বরেণ্য সাংবাদিক। এর পর নতুন আঙ্গিকে ও ব্যবস্থাপনায় প্রকাশিত দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব নেন। ২০১৬ সালে একুশে পদক লাভ করেন তোয়াব খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App