×

জাতীয়

সেপ্টেম্বরে রপ্তানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ০৫:১০ পিএম

সেপ্টেম্বরে রপ্তানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি

ফাইল ছবি

চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ৩.৯০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ২৫ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এক মাস আগেই দেশের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হয়েছিল ১৪ শতাংশের বেশি। তার এক মাস পরই এই নেতিবাচক প্রবৃদ্ধি দেখল দেশের রপ্তানি খাত। রবিবার (২ অক্টোবর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ৩.৯০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। গত বছরের (২০২১ সাল) সেপ্টেম্বর মাসে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৪.১৬ বিলিয়ন ডলার। সেপ্টেম্বরের রপ্তানি আয় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭.০২ শতাংশ কম হয়েছে। এ মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪.২০ বিলিয়ন ডলার। জুলাই মাসে কমে যাওয়ার পর আগস্টে ফের পোশাক, বিশেষ করে নিটওয়্যার বিক্রি করে দেশের রপ্তানি আয় বেড়ে ৩.৩৮ বিলিয়ন ডলার হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই ও আগস্টে মিলিতভাবে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ০.৩১ শতাংশ কমে যায়। এ সময় বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৬.৮৭ বিলিয়ন ডলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App