×

জাতীয়

যুবলীগ চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ১১:২৪ পিএম

যুবলীগ চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: ভোরের কাগজ

যুবলীগ চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশের রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ অক্টোবর) বাদ আছর রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া যুন নূরাইন হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসায় সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা আশ্রাফুল হাসান সরকার লিনাজের আয়োজনে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

পরে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশের রোগমুক্তি, আশু সুস্থতা ও দীর্ঘাযু কামনা করে দোয়া করা হয়।

এ সময় যুবলীগ চেয়ারম্যানের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান যুবলীগ নেতা লিনাজ। পরে মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। দোয়া অনুষ্ঠানে যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা মাওলানা হাফেজ মো. ফারুক।

গত ২৯ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App