×

জাতীয়

আগস্ট-সেপ্টেম্বরে সর্বোচ্চ মূল্যস্ফীতি: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ১১:২৩ এএম

আগস্ট-সেপ্টেম্বরে সর্বোচ্চ মূল্যস্ফীতি: পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রতীকী ছবি

বিশ্ব বাজারে জ্বালানি তেলসহ সব ধরনের খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির ফলে গত কয়েক মাস ধরেই দেশে মূল্যস্ফীতি বৃদ্ধির প্রবণতা ছিল। বিশেষ করে চলতি বছর আগস্ট ও সেপ্টেম্বরে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে। এই দুই মাসে তা ছিলো যথাক্রমে নয় দশমিক পাঁচ ও নয় দশমিক এক শতাংশ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

আনুষ্ঠানিকভাবে মূল্যস্ফীতির এ তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এর আগে সর্বশেষ ২০১০-১১ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৯২ শতাংশ। এরপর আর কখনও নয় শতাংশের ওপরে ওঠেনি এ সূচক। তবে এখন পর্যন্ত কিন্তু সেপ্টেম্বর ও আগস্ট মাসের মূল্যস্ফীতির তথ্য ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

গত ৫ আগস্ট সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হয় ৪২ থেকে ৫১ শতাংশ পর্যন্ত। সেই সঙ্গে ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা ও পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়। এর আগে বাংলাদেশের ইতিহাসে এক লাফে জ্বালানি তেলের দাম এত বাড়ানো হয়নি। আর সেই কারণে তখন থেকেই আগস্টে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে আশঙ্কা করে আসছিলেন অর্থনীতিবিদরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

জ্বালানি সংকট নিরসনে বিকল্প উৎস খুঁজছে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে বিকল্প উৎস খুঁজছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App