×

জাতীয়

উত্তরার কিংফিশার বারে ডিবির অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ০১:১৪ এএম

উত্তরার কিংফিশার বারে ডিবির অভিযান

কিংফিশার বারে ডিবির অভিযান। ছবি: ভোরের কাগজ

রাজধানীর উত্তরায় কিংফিশার নামে একটি বারে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গোয়েন্দা শাখা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ১০ টা থেকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের অবস্থিত বারটিতে ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) উত্তরা বিভাগের একটি দল অভিযান শুরু করে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিবি শাখার উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) আকরামুল হোসেন জানান, সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা বারটিতে অভিযান চালিয়েছি। আমাদের অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

তবে ডিবির আভিযানিক দল সূত্রে জানা গেছে, বারটিতে আগত অধিকাংশ ক্রেতার মদ্যপান করার লাইসেন্স নেই। এছাড়া বারটিতে থাকা বিদেশি মদের আমদানির কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়াও মদ্যপানের পাশাপাশি বারটিতে অসামাজিক কার্যকলাপ চলতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে ঢুকে কৃষককে মারধর, পাল্টা ধাওয়ায় অস্ত্র ফেলে পালালো বিএসএফ সদস্যরা

সীমান্তে ঢুকে কৃষককে মারধর, পাল্টা ধাওয়ায় অস্ত্র ফেলে পালালো বিএসএফ সদস্যরা

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App